উদ্দীপকে উল্লিখিত মি. হাসানের প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করা হয়োছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. হাসানের প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ করা হয়েছে। এ সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয়। এরূপ সংগঠন এমন এক প্রকার সংগঠন যেখানে কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সরাসরি বিশেষজ্ঞদের হাতে অর্পণ করা হয়। বিশেষজ্ঞ অফিসারগণ, নিজ নিজ ক্ষেত্রে নির্বাহী অফিসারসুলভ কর্তৃত্ব পেয়ে থাকে। উদ্দীপকে মি. হাসান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে প্রসাধনী ও খাদ্যসামগ্রী উৎপাদিত হয়। তিনি প্রতিটি বিভাগের জন্য পৃথক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। এভাবে পৃথক পৃথক বিভাগে বিশেষজ্ঞ দিয়ে যে সংগঠন কাঠামো ব্যবহৃত হয়, তা কার্যভিত্তিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মি. হাসানের প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. হাসানের প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে কোন ধরনের স…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর