মি. হাসানের প্রতিষ্ঠানে পরিবর্তিত গৃহীত মেট্রিক্স সংগঠন কাঠামো ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
কোনো প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে। আধুনিককালে উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে মেট্রিক্স সংগঠন নামে এক ধরনের সংগঠন কাঠামোর প্রচলন হয়েছে। যা ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ নামে পরিচিত।
উদ্দীপকে মি. হাসান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে প্রসাধনী ও খাদ্যসামগ্রী উৎপাদিত হয়। তিনি প্রতিটি বিভাগের জন্য পৃথক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। এতে তিনি লক্ষ করলেন, 'তার প্রতিষ্ঠানে প্রসাধনী পণ্যের বাজার ভালো যাচ্ছে না। 'তাই তিনি বাজার ভালো করার জন্য সংগঠন কাঠামোতে পরিবর্তন আনেন, যেখানে কার্যিক ব্যবস্থাপক ও প্রকল্প ব্যবস্থাপক একই সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্য সম্পাদন করেন।
উদ্দীপকের বর্তমান সংগঠন কাঠামোটি হচ্ছে মেট্রিক্স সংগঠন। এরূপ সংগঠনের একদিকে থাকে কার্যিক ব্যবস্থাপক এবং অন্যদিকে থাকে প্রকল্প ব্যবস্থাপক। প্রকল্প ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের উৎপাদন ও বিক্রয়সংক্রান্ত বিষয় দেখাশুনা করেন। অন্যদিকে কার্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করেন। এই উভয় ব্যবস্থাপকের সমন্বিতভাবে কাজ করার ফলে প্রতিষ্ঠানের সফলতা আসবেই। তাই আমি মনে করি, মি. হাসানের প্রতিষ্ঠানে পরিবর্তিত গৃহীত মেট্রিক্স সংগঠন কাঠামো ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।