উদ্দীপকে শিক্ষা সফরে যাওয়ার আগে বিভাগীয় প্রধানের কর্মকাণ্ড ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের অন্তর্ভুক্ত।
ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কী করতে হবে, কীরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। অতীত অভিজ্ঞতা, বর্তমান পারিপার্শ্বিক অবস্থা ও দৃশ্যমান সম্ভাব্য গতিধারার ওপর ভিত্তি করেই পরিকল্পনা প্রণয়ন করা হয়।
উদ্দীপকে 'কখগ' কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেট যাওয়ার সিদ্ধান্ত নেয়। উক্ত বিভাগের বিভাগীয় প্রধান এ ব্যাপারে কবে, কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কোন কোন স্থান পরিদর্শন করবে তা আগেই ঠিক করেন। বিভাগীয় প্রধানের উক্ত সিদ্ধান্তগুলো ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে শিক্ষা সফরে যাওয়ার আগে বিভাগীয় প্রধানের কর্মকাণ্ড ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের অন্তর্ভুক্ত।