শিক্ষাসফর সফল হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে 'ব্যবস্থাপনার যে কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উদ্দীপকের প্রেক্ষাপটে তা বিশ্লেষণ কর।
উত্তর: শিক্ষা সফর সফল হওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনার সংগঠন কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্দেশ্য অর্জনের নিমিত্তে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের যাবতীয় মানবীয় ও অমানবীয় উপকরণাদির সংহতকরণ ও সুশৃঙ্খলসহ সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সংগঠন বলে। সংগঠন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ ও কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করে এবং এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্ব প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়। উদ্দীপকে 'কখগ' কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেট যাওয়ার সিদ্ধান্ত নেয়। উক্ত বিভাগের বিভাগীয় প্রধান এ ব্যাপারে কবে, কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কোন কোন স্থান পরিদর্শন করবে তা আগেই ঠিক করেন। বিভাগীয় প্রধান শিক্ষা সফর সফলভাবে সম্পাদনের লক্ষ্যে করণীয় কাজগুলো বিভাগের সকল শিক্ষকের মধ্যে বণ্টন করেন। এতে শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন হলে অধ্যক্ষ মহোদয় তার প্রশংসা করেন। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপায় উপকরণাদিকে সংগ্রহ করা হয়। ফলে সুশৃঙ্খলভাবে এবং যথাসময়ে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি অচল তেমনি সংগঠন ছাড়া প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা অচল। তাই আমি মনে করি, শিক্ষা সফর সফল হওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনার সংগঠন কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
শিক্ষাসফর সফল হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে 'ব্যবস্থাপনার যে কাজটি গুরুত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর