উদ্দীপকের মি. করিম কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. করিম বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন। প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিতে অধিক অগ্রাধিকার দেওয়া হয়। যেমন- চাকরির সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরির বিনিয়োগ কেন্দ্র ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ইত্যাদি উদ্দীপকের মি. করিম তার পোশাক শিল্পের দশজন সুপারভাইজার নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, বেতন, সুযোগ-সুবিধা উল্লেখ করে কোম্পানির নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেন। এতে ব্যাপক সাড়া পড়ে। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয।বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহের কাজটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে করিম বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. করিম কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর