উদ্দীপকে গঠিত দলটি কোন ধরনের সংগঠন কাঠামোর ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গঠিত দলটি কমিটির সংগঠন কাঠামোর প্রতি ইঙ্গিত করে। কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝে মাঝে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এ সমস্যাগুলো সমাধানের জন্য প্রায়ই প্রতিষ্ঠান কমিটি গঠন করতে হয়। উদ্দীপকের শ্যামলী স্পিনিং মিলে হঠাৎ বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করার জন্য পরবর্তীতে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সাধারণ ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক এবং ফোরম্যান এর সমন্বয়ে একটি দল গঠন করা হয়।উক্ত তদন্ত দলটি কমিটির সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে গঠিত দলটি কমিটির সংগঠনের কাঠামোর প্রতি ইঙ্গিত বহন করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গঠিত দলটি কোন ধরনের সংগঠন কাঠামোর ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর