নিয়োগপ্রাপ্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য মানব সম্পদ বিভাগের করণীয় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নিয়োগপ্রাপ্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য মানবসম্পদ বিভাগের উচিত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে তাদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলে। উদ্দীপকের মি. করিম তার পোশাক শিল্পের দশজন সুপারভাইজার নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, বেতন, সুযোগ-সুবিধা উল্লেখ করে কোম্পানির নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেন। এতে ব্যাপক সাড়া পড়ে। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর মি. করিম নিয়োগ প্রাপ্ত সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানব সম্পদ বিপক্ষে নির্দেশ দেন। সুপারভাইজারদের ক্ষমতা বৃদ্ধির জন্য মানবসম্পদ বিভাগের উচিত তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা। কারণ প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীদেরকে অতিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলা হয়। এর মাধ্যমে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্ম ক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিয়োগপ্রাপ্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য মানব সম্পদ বিভাগের করণীয…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর