হেনরি ফেয়লের যে নীতি অনুসরণ করায় প্রতিষ্ঠানটি বাধাহীন ভাবে উদ্দেশ্যে অর্জন করে চলেছে, উদ্দীপকের আলোকে তার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: হেনরি ফেয়লের নির্দেশনার ঐক্য নীতি অনুসরণ করায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাধাহীন ভাবে উদ্দেশ্যে অর্জন করে চলেছে। প্রতিষ্ঠানের কর্মীদের একটি মাত্র নির্দেশনার মাধ্যমে কাজ করতে বলা হলে তাকে নির্দেশনার ঐক্য নিতে বলে। এরূপ নীতিতে একটি প্রধান উদ্দেশ্য বা মৌল পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজকর্ম সম্পন্ন হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ে থেকে শুরু করে সকল বিভাগ ও উপভাগে সকল ব্যক্তির সকল কর্ম প্রচেষ্টা একই হবে লক্ষকেন্দ্রিক। উদ্দীপকে মি. Z একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি পরিচালনা পর্ষদ করতে গৃহীতলক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সুপারভাইজারদের পরিচালনা করেন। প্রত্যেক সুপারভাইজার ফোরম্যান ও কর্মীদের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে যেন সংঘর্ষিত না হয়,সে দিকটা খেয়াল রাখেন। অর্থাৎ প্রতিটি নির্দেশনা যেন একই উদ্দেশ্যে বাস্তবায়নে সহায়ক হয় সেদিকে লক্ষ্য রাখেন। ফলে বিনা বাধায় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জিত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছে, যার নির্দেশনার ঐক্য নীতির সাদৃশ্য। এরূপ নীতি অনুযায়ী একটি কাজের জন্য একাধিক নির্দেশনা বা পরস্পর সামঞ্জস্যহীন নির্দেশ জারি করা যায় না। ফলে প্রতিষ্ঠানের কার্যসম্পাদন সহজেই করা যায় এবং প্রতিষ্ঠানকে লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করা হয়। তাই আমি মনে করি, হেনরি ফেওনের নির্দেশনার ঐক্য নীতি অনুসরণ করায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাধাবিহীনভাবে উদ্দেশ্য অর্জন করে চলেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
হেনরি ফেয়লের যে নীতি অনুসরণ করায় প্রতিষ্ঠানটি বাধাহীন ভাবে উদ্দেশ্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর