উদ্দীপকে "বিদ্যমান সংগঠন কাঠামোটি জটিল ও বৃহদায়তন কার্যপরিবেশ সাফল্যের সাথে ব্যবহার করা যায় না"- তুমি কি মনে কর মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বিদ্যমান সরলরৈখিক সংগঠন কাঠামোটি জটিল এবং বৃহদায়তন কার্য পরিবেশে সাফল্যের সাথে ব্যবহার করা যায় না। এর সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরেখিক সংগঠন বলে। এরূপ সংগঠনের প্রত্যেক কর্মী নির্দেশ কর্তৃত্ব ও দায়িত্ব সম্পর্কে সহজেই বুঝতে পারে। ফলে কর্তৃক ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না। উদ্দীপকে শ্যামলী স্পিনিং মিলে হঠাৎ বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করার জন্য পরবর্তীতে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সাধারণ ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক এবং ফোরম্যান এর সমন্বয়ে একটি দল গঠন করা হয়। এই স্পিনিং মিলের বিদ্যমান সংগঠন কাঠামোটি সামরিক সংগঠনের আদলে গঠন করা হয়েছে। সামরিক সংগঠনের আদলে সরলরেখির সংগঠন পরিচালিত হয়।এ সংগঠনটি সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। এরূপ সংগঠনের সরলরখিক কর্মকর্তাদের সাথে কোন উপদেষ্টা কর্মী নিয়োজিত থাকে না।ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনরূপ সংঘাত সৃষ্টি হয় না। তবে নির্বাহীকে সমস্ত কাজ একা একা করতে হয় বলে বৃহদায়তন প্রতিষ্ঠানে এরূপ নির্বাহীর পক্ষে চালানো সম্ভব হয় না। তাই আমি মনে করি, সরলরৈখিক সংগঠন কাঠামোটি জটিল এবং বৃহদায়তন কার্য পরিবেশে সাফল্যের সাথে ব্যবহার করা যায় না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে "বিদ্যমান সংগঠন কাঠামোটি জটিল ও বৃহদায়তন কার্যপরিবেশ সাফল…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর