মি. মাসুম ব্যবস্থাপনার যে কাজটি যথাযথভাবে সম্পন্ন করেছেন উদ্দীপকের আলোকে তার বিশ্লেষণ কর।
উত্তর: মি. মাসুম ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজটি যথাযথভাবে সম্পাদন করেছেন বলে আমি মনে করি। নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্য ফলাফল তুলনা করে নির্মিত বিচ্যুতির সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থা বিশেষ। একটা প্রতিষ্ঠানের পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়া যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। উদ্দীপকের মি. মাসুম একটি দুগ্ধ খামার স্থাপন করেছেন। সকল প্রকার আয়োজন সম্পন্ন করে তিনি মাসে ৯০০ লিটার দুধ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ শুরু করেন।কিন্তু মাস শেষে দেখলেন ৭০০ লিটার দুধ উৎপাদিত হয়েছে পরবর্তীতে নিবিড় পর্যবেক্ষণ করে দেখলেন কর্মীরা উৎপাদিত দুধ কৌশলে সরিয়ে ফেলে। তিনি দুইজন কর্মী ছাটাই করে নতুন লোক নিয়োগ দিলেন। নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনার ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক তার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে পরিকল্পনা প্রণয়ন করা হয়। এক্ষেত্রে একবার পরিকল্পনায় ত্রুটি ধরা পড়লে দেখা যায় পরবর্তী পরিকল্পনায় ভুলের পরিমাণ কমে গেছে। উদ্দীপকে মাসুম এরূপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি নির্ণয়পূর্বক এর সমাধান করেন এবং এর লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা চালিয়ে যান। তাই আমি মনে করি, মাসুম ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজটি যথাযথভাবে সম্পন্ন করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. মাসুম ব্যবস্থাপনার যে কাজটি যথাযথভাবে সম্পন্ন করেছেন উদ্দীপকের …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর