উদ্দীপকে নেতার কোন ধরনের গুণ প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নেতার সাহস ও দৃঢ় মনোবল গুণ প্রকাশিত হয়েছে। দলের সদস্যদের প্রভাবিত করে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করে তাকে নেতা বলে। একজন আদর্শ নেতার অনেকগুলো গুণের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে সাহস ও দৃঢ় মনোবল। এমন গুণের কারণেই নেতা নির্ভীক ও ভয়হীন থেকে মানসিক শক্তি সহকারে প্রতিষ্ঠানকে সামনে থেকে নেতৃত্ব দেন। ফলে কর্মীরা তার সাহসে বলিয়েন হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করেন।উদ্দীপকে বলা হয়েছে একটি উৎপাদনমূখী প্রতিষ্ঠানের নির্বাহী যে কোন পরিস্থিতিতে ভয়-ভীতি ঊর্ধে থেকে প্রতিষ্ঠানের নেতৃত্ব করে। তিনি অল্পে ভেঙে পড়েন না।এখানে নেতার যে গুণের কথা বলা হয়েছে তার সাহস ও দৃঢ় মনোবল গুন এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের নেতার সাহস ও দৃঢ় মনোবল গুন প্রকাশিত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নেতার কোন ধরনের গুণ প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর