নির্বাহীর কার্যভার লাঘব ও নমনীয়তা অর্জনে দ্বিতীয় পর্যায়ের সংগঠন কাঠামোটি উত্তম- তুমি কি একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: নির্বাহীর কার্যভার লাঘব ও নমনীয়তা অর্জনে দ্বিতীয় পর্যায়ে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনটি প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন থেকে উত্তম। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহের কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন বলে। উদ্দীপকে মি. সজল একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানের মালিক। এ প্রতিষ্ঠানের কর্তৃত্ব রেখা উপর থেকে নিচে ধাপে ধাপে নেমে এসেছে। প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি পাওয়ায় নির্বাহীদের কার্যভারও বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় নির্বাহীদের কার্যভার লাঘবের জন্য মি. সজল চারজন উপদেষ্টা নিয়োগ দিলেন, যারা নির্বাহীর নিয়ন্ত্রনে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরলর রৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পেলে তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহী কর্মকর্তার কর্মভার লাঘব হয় এবং তিনি সহজে প্রশাসন পরিচালনা করতে পারেন। তাই আমি মনে করি, নির্বাহীর কার্যভার লাঘব হয় ও নমনীয়তা অর্জনে দ্বিতীয় পর্যায়ের সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনটি প্রথম পর্যায়ের সংগঠনটি থেকে উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নির্বাহীর কার্যভার লাঘব ও নমনীয়তা অর্জনে দ্বিতীয় পর্যায়ের সংগঠন …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর