মি. রিফাতের প্রতিষ্ঠানের বিপর্যয়ের জন্য যে ধরনের নেতৃত্ব দায়ী তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মি. রিফাতের প্রতিষ্ঠানের বিপর্যয়ের জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দায়ী বলে আমি মনে করি। যে নেতৃত্বে নেতা সব সময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন, তাছাড়া কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ আলোচনার প্রয়োজন বোধ করেনা। উদ্দীপকের মি. সিফাত এবং মি. রিফাত দুই বন্ধু। দুজনের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মি. সিফাত তার প্রতিষ্ঠানের নির্দেশনা দেওয়ার আগে নির্দেশনার বিষয়বস্তুর সম্পর্কে অথচ তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং ক্ষেত্রবিশেষ তাদের মতামত গ্রহণ করেন। পক্ষান্তরে, মি. রিফাত সকল ক্ষমতা নিজের কাছে রেখে নিজের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে অধস্তনদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। ফলে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির মালিক রিফাত স্বৈরতান্ত্রিক নেতৃত্বের অনুসারী। এমন নেতৃত্বে অধঃস্থনগন ঊর্ধ্বতন নির্বাহীগনের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনা করে না এবং কাচ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করে। এতে প্রতিষ্ঠানেরর কর্মীরা প্রথম দিকে নেতার অনুগত্য থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন কমে যায় এবং প্রতিযোগিতায় থেকে সরে যায়। তাই আমি মনে করি, রিফাতের প্রতিষ্ঠানের বিপর্যয়ের জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দায়ী।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. রিফাতের প্রতিষ্ঠানের বিপর্যয়ের জন্য যে ধরনের নেতৃত্ব দায়ী তা …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর