উদ্দীপকে মি. রেজা পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লাভবান হতে পারেন নি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রেজার মধ্যে পরিকল্পনার বাস্তবমুখীতা বৈশিষ্ট্যের অনুপস্থিতির কারণে ব্যবসায় লাভবান হতে পারেন নি। পরিকল্পনার বাস্তবমুখীতা বলতে ভবিষ্যৎ অবস্থা বিবেচনায় পরিকল্পনা বাস্তবযোগ্য হওয়াকে বোঝায়। বৃহত্তর উদ্দেশ্য ও তার আলোকে একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করলেই তা সুফল দিতে পারেনা। অবাস্তব পরিকল্পনা সবার মাঝে তাৎক্ষণিক কিছুটা আশাবাদ সৃষ্টি করতে সমর্থ্য হলেও কার্যক্ষেত্রে তা কখনোই কাঙ্খিত ফল দেয় না। এ কারণেই পরিকল্পনাকে বাস্তবমুখী হতে হয়। উদ্দীপকে মি. রেজা নিজ শহরে একটি ইলেকট্রনিক সামগ্রী বিক্রয়ের ব্যবসায় গড়ে তুলেন। এলাকার মানুষের আয় ও চাহিদা বিবেচনা না করে উন্নত মানের বেশি মূল্যের ল্যাপটপ, কম্পিউটার ও ফ্রিজ বিক্রয় এর পরিকল্পনা গ্রহণ করেন এবং সে অনুযায়ী পণ্য ক্রয় করেন। কিন্তু তার বিক্রয় আশানুরূপ হয় না। এমনটি হওয়ার কারণ হচ্ছে রেজার অবস্থা পরিকল্পনা। তাই বলা যায়, উদ্দীপকের রেজার মধ্যে পরিকল্পনার বাস্তবমুখী তা বৈশিষ্ট্যের অনুপস্থির কারণে ব্যবসায় লাভবান হতে পারেননি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রেজা পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লাভবান …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর