মি. রেজার প্রথম পর্যায়ে ব্যর্থতা ও লাঘবের দ্বিতীয় পর্যায়ে ব্যবসার সফলতার কারণটি যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: মি. রেজার প্রথম পর্যায়ে ব্যর্থতা লাঘভ হবে দ্বিতীয় পর্যায়ে ব্যবসায় সফলতার কারণ পরিকল্পনার নমনীয়তার গুণ। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজের টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে মি. রেজা নিজ শহরে একটি ইলেকট্রনিক সামগ্রী বিক্রয়ের ব্যবসায় গড়ে তুলেন। এলাকার মানুষের আয় ও চাহিদা বিবেচনা না করে উন্নত মানের বেশি মূল্যের ল্যাপটপ, কম্পিউটার ও ফ্রিজ বিক্রয় এর পরিকল্পনা গ্রহণ করেন এবং সে অনুযায়ী পণ্য ক্রয় করেন। কিন্তু বিক্রয় আশানুরূপ না হওয়ায় তিনি হতাশা থেকে সুনির্দিষ্ট চিন্তা করে পুনরায় স্বল্পমূলের টেলিভিশন, ফ্রিজ, ইস্ত্রী ইত্যাদি বিক্রয় পরিকল্পনা করেন এবং ক্রয় করে ব্যবসায় প্রতিষ্ঠান সাজান। ফলে শহরের ক্রেতারা সক্ষমতা ও চাহিদা অনুযায়ী পণ্য ক্রয়ে সামর্থ্য হয় এবং মি. রেজা ও ব্যবসায় লাভবান হন। ব্যবসায় পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তাই ব্যবসায়ের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয় এবং এই পরিবর্তন অবশ্যই ক্রেতার আর্থিক সামর্থ্য ও প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকে পরিবর্তিত হতে হয়, যা পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।উদ্দীপকের রেজাও তাই তার পরিকল্পনায় এই নমনীয়তার গুণটি গ্রহণ করে ফলে তিনি সফল হয়েছে। তাই বলা যায়, রেজা ব্যবসায় পরিকল্পনার নমনীয়তা গুণ প্রদর্শন করায় সফলকাম হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. রেজার প্রথম পর্যায়ে ব্যর্থতা ও লাঘবের দ্বিতীয় পর্যায়ে ব্যবসা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর