স্থায়ী পরিকল্পনা বলতে কী বোঝায়?
উত্তর: যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোন পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে। ব্যবসার প্রতিষ্ঠানের সর্বস্তরের সর্বপ্রকার কাজের জন্য প্রত্যেক সময় নতুন করে পরিকল্পনা তৈরি করা ব্যবস্থাপকদের পক্ষে সম্ভব হয় না। তাছাড়া প্রতিষ্ঠানে সব সময় নতুন নতুন কর্মসূচি গৃহীত হয় না। বারবার পরিকল্পনা তৈরি করায় সময়, অর্থ ও শক্তির অপচয় হয়। এজন্য ক্ষেত্র বিশেষে স্থায়ী পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এরূপ পরিকল্পনা পরবর্তী বছরগুলোতে ব্যবহারযোগ্য ও দীর্ঘমেয়াদী হয়ে থাকে। যেমন: কোন প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ, পণ্য উৎপাদন ও বন্টন ইত্যাদি স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
স্থায়ী পরিকল্পনা বলতে কী বোঝায়?
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর