উদ্দীপকে জনাব আশফাক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আশফাক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিটির সংগঠন কাঠামো গ্রহণ করেছেন। কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়, তাকে কমিটি বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝেমধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এ সমস্যাগুলোর সমাধানের জন্য প্রায়ই প্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়। উদ্দীপকে জনাব আশফাক একটি রপ্তানি মুখী পোশাক শিল্পের মালিক। কারখানাটিতে হঠাৎ একদিন অগ্নিকাণ্ড হয় এবং উৎপাদন এক সপ্তাহ বন্ধ থাকে। জনাব আশফাক হিসাববিভাগের প্রধান নির্বাহীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল গঠন করেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য দলটিকে সাত দিন সময় দেন।উক্ত তদন্ত দলটির কমিটি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আশফাক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিটির সংগঠন কাঠামো গঠন করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আশফাক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কোন ধরনের সংগঠন কা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর