মি. আশফাক বিক্রয় বৃদ্ধির জন্য পরবর্তীতে যে ধরনের সংগঠন কাঠামো গঠন করেছেন, উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: মি. আশফাক বিক্রয় বৃদ্ধির জন্য পরবর্তীতে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো গঠন করেছেন, যা প্রাতিষ্ঠানিক স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। উৎপাদনকারী সরলরৈখিক সংগঠনের কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে থাকে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতার সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হল সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা। উদ্দীপকে উদ্দীপকে জনাব আশফাক একটি রপ্তানি মুখী পোশাক শিল্পের মালিক। তিনি বিক্রয় বৃদ্ধির জন্য তিনি ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ ও হিসাব বিভাগের প্রধান নির্বাহীকে সহায়তা করার জন্য একজন করে বিশেষজ্ঞ নিয়োগ দেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এরূপ সংগঠন কাঠামোতে নির্বাহী বিশেষজ্ঞের সহযোগিতায় যে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞ পরামর্শ দিলেও কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না বা সিদ্ধান্ত গ্রহণ করাতে নির্বাহীকে বাধ্য করতে পারে না। এতে নির্বাহীর পক্ষে কার্য সমাধান সহজ হয়। তাই বলা যায়, উদ্দীপক কর্তৃক গৃহীত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো প্রাতিষ্ঠানিক স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. আশফাক বিক্রয় বৃদ্ধির জন্য পরবর্তীতে যে ধরনের সংগঠন কাঠামো গঠন …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর