উদ্দীপকের সুষ্ঠু উৎপাদনের জন্য ব্যবস্থাপনার কোন নীতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুষ্ঠু উৎপাদনের জন্য ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীরা কাজের প্রকৃতি, মেধা ও যোগ্যতা অনুযায়ী তাদের উপযুক্ত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। এতে প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের কাজের মান বৃদ্ধি পায়। উদ্দীপকে মি. আলম একটি প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি লক্ষ্য করলেন প্লাস্টিক পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি প্লাস্টিক পণ্য দ্বিগুণ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ করেন। কয়েক বছরের মধ্যে তিনি প্রচুর লাভ করেন এবং প্লাস্টিক পণ্য শিল্পের কর্ণধার হয়ে যান। তার প্রতিষ্ঠানের কর্মীগণ প্রতি মাসের প্রথম দিনের বেতন পেয়ে থাকেন। তাই কর্মীগণ খুশি মানে উৎপাদন কাজে নিয়োজিত থাকে। আলমের প্রতিষ্ঠানের কর্মীদের এভাবে বেতন প্রদান পারিশ্রমিক এর নীতির সাদৃশ। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদনের জন্য ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির কথা বলা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সুষ্ঠু উৎপাদনের জন্য ব্যবস্থাপনার কোন নীতির কথা বলা হয়েছ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর