উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের উৎপাদন দ্বিগুণ করার জন্য ব্যবস্থাপকের প্রজ্ঞা গুনটি ফুটে উঠেছে। ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থক এই ব্যবস্থাপকের প্রজ্ঞা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কি হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। আর এই চিন্তা চেতনাগুলো একজন ব্যবস্থাপক তখনি বাস্তবায়ন করতে পারে যখন তিনি প্রজ্ঞা সম্পন্ন হন। উদ্দীপকে মি. আলম একটি প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি লক্ষ্য করলেন প্লাস্টিক পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি প্লাস্টিক পণ্য দ্বিগুণ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ করেন। কয়েক বছরের মধ্যে তিনি প্রচুর লাভ করেন এবং প্লাস্টিক পণ্য শিল্পের কর্ণধার হয়ে যান। তার প্রতিষ্ঠানের কর্মীগণ প্রতি মাসের প্রথম দিনের বেতন পেয়ে থাকেন। তাই কর্মীগণ খুশি মানে উৎপাদন কাজে নিয়োজিত থাকে। একজন সফল নেতার চিন্তা চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। উদ্দীপকের আলমের মধ্যেও একজন নেতার এ ভাবনাগুলো বিদ্যমান ছিল। তাইতো তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে কারখানায় দ্বিগুণ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ করেন এবং ব্যবসায় সফল হন। ভবিষ্যৎ সম্পর্কে এমন ভাবনা নেতার প্রজ্ঞা গুণের সাদৃশ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে উৎপাদন দ্বিগুণ করার জন্য ব্যবস্থাপকের প্রজ্ঞা গুনটি ফুটে উঠেছে।