উদ্দীপকে মি. রাকেশ উৎপাদন বাড়ানোর জন্য মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রাকেশ উৎপাদন বাড়ানোর জন্য মেয়াদের ভিত্তিতে মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। যে পরিকল্পনা এক বছরের বেশি এবং পাঁচ বছরের কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে। এ ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে অন্তবর্তীকালীন কোন উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে পরিকল্পনা ব্যবহৃত হয়। উদ্দীপকে মি. রাকেশ একটি সাবান প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের মালিক। তিনি আগামী পাঁচ বছরের সাবান উৎপাদন ৫০ ভাগ বাড়ানোর পরিকল্পনা করেন। উক্ত পরিকল্পনাটি পাঁচ বছরের জন্য, যা মধ্যমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে রাকেশ উৎপাদন বাড়ানোর জন্য মেয়াদের ভিত্তিতে মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রাকেশ উৎপাদন বাড়ানোর জন্য মেয়াদের ভিত্তিতে কোন ধরনের…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর