উদ্দীপকে মি. রাকেশ উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পনা প্রণয়নে যে ধাপটি প্রাধান্য দিয়েছেন তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রকেশ উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পনা প্রণয়নের সর্বোত্তম বিকল্প গ্রহণ ধাপটির প্রাধান্য দিয়েছেন। মূল্যায়নকৃত বিকল্পসমূহের মধ্য থেকে কার্যকর বা সর্বোত্তম বিকল্পটি গ্রহণ করাকে সর্বোত্তম বিকল্প গ্রহণ বলে। এক্ষেত্রে একাধিক বিকল্প কে গ্রহণযোগ্য মনে হলেও বাস্তবতা তা পরিবেশ পরিস্থিতির বিবেচনায় সর্বোত্তম বিকল্পটি গ্রহণ করা হয় এবং অন্য বিকল্প গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। উদ্দীপকে মি. রকেশ একটি সাবান প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের মালিক। তিনি আগামী পাঁচ বছরের সাবান উৎপাদন ৫০ ভাগ বাড়ানোর পরিকল্পনা করেন। তিনি বর্ধিত উৎপাদনের জন্য বিভিন্ন বিকল্প বিবেচনা করে স্বল্প মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় মৌলিক পদক্ষেপসমূহ সর্বোত্তম বিকল্প গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়। উদাহরণস্বরূপ প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি করার জন্য একাধিক পন্থা, যেমন- বিজ্ঞাপনের পরিমাণ বাড়ানো, মূল্য হ্রাস করা, র্যাফেল ড্র এর আয়োজন করা ইত্যাদি বিবেচনা করে যদি বাস্তবতার আলোকে একটি পন্থা অর্থাৎ বিজ্ঞাপনকে বাছাই করা হয় তবে তা হলো সর্বোত্তম বিকল্প গ্রহণ। উদ্দীপকে রকেশও অনেকগুলো বিকল্প থেকে একটি বিকল্প অর্থাৎ স্বল্প মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। তাই আমি মনে করি, তার বিকল্প ধাপটি গ্রহণ করা যথার্থ ছিল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রাকেশ উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পনা প্রণয়নে যে ধাপটি …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর