উদ্দীপকে মিসেস আরেশা রুটি তৈরির কারখানায় কোন ধরনের নির্দেশনা অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিসেস আরেশা রুটি তৈরীর কারখানায় পরামর্শমূলক নির্দেশনা অনুসরণ করেছেন। যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধঃস্থন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালো-মন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়। উদ্দীপকে মিসেস আরেশা একটি রুটি তৈরি কারখানার মালিক। তিনি প্রতি মাসে ৬০ হাজার পিস রুটি উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করে উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের মতামত চান। পরবর্তীতে কর্মীদের মতামতের ভিত্তিতে প্রতি মাসে ৫০ হাজার পিস রুটি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।মিসেস আরেশার এমন কার্যক্রম পরামর্শ মূলক নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি রুটি তৈরীর কারখানায় পরামর্শ মূলক নির্দেশনা অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস আরেশা রুটি তৈরির কারখানায় কোন ধরনের নির্দেশনা অনুসর…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর