মাঠ প্রশাসনের অসন্তোষ দূরীকরণে নিয়ন লিজিং এর অনুসরণযোগ্য ব্যবস্থাপনার নীতি সুপারিশ কর।
উত্তর: মাঠ প্রশাসনের অসন্তোষ দূরীকরণের নিয়ন লিজিং এর ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ করা উচিত।প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ নিম্নস্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে। প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়।না হয় প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রিকরণের মাধ্যমে অবস্থানদের গুরুত্ব দেওয়া হয়।উদ্দীপকের নিয়ন লিজিং একটি বিখ্যাত ঋণদানকারী প্রতিষ্ঠান। এর প্রত্যেকটি কাজ বৈশিষ্ট্য অনুযায়ী বিভক্ত এবং কর্মীরা নিজ নিজ কর্মে বিশেষ যোগ্যতা সম্পন্ন। গুরুত্বপূর্ণ বা তুচ্ছ সব সিদ্ধান্তই প্রধান কার্যালয় থেকে গৃহীত হয়। এর ফলে অনেক কাজ ধীরগত সম্পন্ন হয় এবং মাঠ প্রশাসনের অসন্তোষ বিরাজ করে। ঊর্ধ্বতন অতিমাত্রায় কর্তৃতশালী হলে অধস্তনদের গুরুত্ব কমে যায়। এতে অধস্থন কর্মীরা কাজের প্রতি মনোবল হারায়।ফলের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা দিন দিন কমে যায়। তাই প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। গুরুত্ব না দিলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে না। আর বিকেন্দ্রিকরণ এর মাধ্যমে অধস্তনদের গুরুত্ব দেওয়া হয়। তাই আমি মনে করি, মাঠ প্রশাসনের অসন্তোষ দূরীকরণে নিয়ন লিজিং এর ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ করা উচিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মাঠ প্রশাসনের অসন্তোষ দূরীকরণে নিয়ন লিজিং এর অনুসরণযোগ্য ব্যবস্থাপ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর