উদ্দীপকে মি. সালাম তার প্রতিষ্ঠানে কর্মকর্তা নিয়োগে কর্মী সংগ্রহের কোন উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি.সালাম তার প্রতিষ্ঠানে কর্মকর্তা নিয়োগে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করেন। প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে যে লোক সংগ্রহ করা হয় তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়।যেমন -চাকরির সন্ধানি,শিক্ষা প্রতিষ্ঠান, চাকরির বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে মি. সালাম তার ফলের জুস কারখানাটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি এ কাজে অভিজ্ঞ ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একজন কর্মকর্তা নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন।উক্ত বিজ্ঞাপন কার্যক্রমটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সালাম তার প্রতিষ্ঠানে কর্মকর্তা নিয়োগে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সালাম তার প্রতিষ্ঠানে কর্মকর্তা নিয়োগে কর্মী সংগ্রহের…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর