সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগদানের ক্ষেত্রে সালাম কর্মী সংগ্রহের যে উৎস টি ব্যবহার করেছেন উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ দানের ক্ষেত্রে সালাম কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস টি ব্যবহার করেছেন।প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বা তাদের সুপারিশ ক্রমে অথবা বিভিন্ন প্রক্রিয়ায় যদি প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয় তখন তাকে অভ্যন্তরীণ উৎস বলে। যেমন- সহকারী ব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদে উন্নীত করা অথবা প্রতিষ্ঠানে কোন শাখা ব্যবস্থাপককে অন্য আরেকটি শাখার ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদে উন্নীত করা,অথবা প্রতিষ্ঠানের কোন শাখা হতে ব্যবস্থাপককে অন্য আইডি শাখার ব্যবস্থাপক পদে বদলির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হয়। উদ্দীপকে মি. সালাম তার ফলের কারখানায় কারখানার উৎপাদন বিভাগের সরকারি ব্যবস্থাপক পদ পূরণের জন্য কারখানায় কর্মরত তিনজন কনিষ্ঠ নির্বাহী সাক্ষাৎকার গ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেন। এর ফলে নিয়োগকৃত সরকারি ব্যবস্থাপকের উৎসাহ আরও বেড়ে যায় এবং কাজে আরো মনোযোগ দেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয়ভাবে ফলের জুস তৈরির জন্য অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেন। এরূপ উৎস থেকে কর্মী নিয়োগ করলে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে। আবার প্রতিষ্ঠানে অভিজ্ঞ ব্যক্তির সমাবেশ ঘটে। ফলে প্রতিষ্ঠানের সকল পর্যায়ে আনুগত্যের ভাবধারা প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, সহকারি ব্যবস্থাপক পদে নিয়োগ দানের ক্ষেত্রে সালাম কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস টি ব্যবহার করেছে যা যুক্তিযুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগদানের ক্ষেত্রে সালাম কর্মী সংগ্রহের যে …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর