মিসেস হেলেনার বিক্রয় কর্মীদের প্রশিক্ষণের সিদ্ধান্তটির সঠিক ছিল।
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয়, তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলে।
উদ্দীপকে মিসেস হেলেনা "হ্যালো" নামক বৈদ্যুতিক বাতির উৎপাদন করে দেশে বাজারজাত করেন। এজন্য তিনি প্রতি জেলায় বিক্রয় কর্মী নিয়োগ দেন। কিন্তু আশানুরূপভাবে বিক্রি না হওয়ায় মিসেস হেলেনা বিক্রয় কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণের পরবর্তীতে দেখা গেল "হ্যালো" বৈদ্যুতিক বাতির বিক্রয় বেড়ে গিয়েছে।
প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যকতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
তাই আমি মনে করি, মিসেস হেলেনার বিক্রয় কর্মীদের প্রশিক্ষণের সিদ্ধান্তটি সঠিক ছিল।