"নিয়ন্ত্রণ কার্যপরিকল্পনার উপর নির্ভরশীল"- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কাজ যথাযথ পরিকল্পনার উপর নির্ভরশীল। ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করাকে পরিকল্পনা বলে। অন্যদিকে নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থা বিশেষ। একটি প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যে কার্যক্রম শুরু হয় তার নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। উদ্দীপকে, মি. শহীদ তারকারখানায় পাঁচটি মেশিনের সাহায্যে মাসে ৯,০০০ টি বৈদ্যুতিক পাখা উৎপাদন করেন। কারখানাটিতে প্রতিটি মেশিনের উৎপাদন ক্ষমতা একই রকম। তিনি কারখানাটিতে মাসে ৩০ দিন উৎপাদন করেন। প্রতিটি মেশিনের দৈনিক উৎপাদন ক্ষমতা ১০ ঘন্টা। মি. শহীদ প্রতিদিন উৎপাদন কার্যক্রম দেখেন ও হিসাব রাখেন এবং কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনার ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক তার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা হয়। এক্ষেত্রে একবার পরিকল্পনায় ত্রুটি ধরা পড়লে দেখা যাবে পরবর্তী পরিকল্পনায় ভুলের পরিমাণ কমে যাবে। উদ্দীপকের মি.শহীদও এরূপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক এর সমাধান করেন। উক্ত নিয়ন্ত্রণ কাজ সহজ হয় যথোপযুক্ত পরিকল্পনার কারণে। তাই বলা যায়, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কাজ যথাযথ পরিকল্পনার ওপর নির্ভরশীল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"নিয়ন্ত্রণ কার্যপরিকল্পনার উপর নির্ভরশীল"- উদ্দীপকের আলোকে উক্তিটি…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর