ব্যবস্থাপনার কোন নীতির অনুসরণের মাধ্যমে জনাব রাইয়ান উদ্দীপকের সমস্যার সমাধান করতে পারবে বলে তুমি মনে করো। মতামত দাও।
উত্তর: ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতি অনুসরণের কারণে জনাব রাইয়ান উদ্দীপকের সমস্যার সমাধান করতে পারবে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার নীতিকে এই চাকরির স্থায়িত্বের নীতি বলে। একটি প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা গেলে তাদেরকে উপযুক্ত ও যোগ্য কর্মী বাহিনী হিসেবে গণ্য করা হয়। কারণ তারা প্রতিষ্ঠানের নিরাপদ ও মনোযোগ সহকারে কাজ করতে আগ্রহী হন। উদ্দীপকের জনাব রাইয়ান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে নতুন যোগদানের পর প্রতিষ্ঠানটির কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেন। পরবর্তীতে তিনি লক্ষ্য করলেন কর্মীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। অনুসন্ধানে জানতে পারলেন প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মীর নিয়োগ অস্থায়ী প্রকৃতির হওয়ায় চাকরি চলে যাওয়ার ভয় উদ্বেগ ও চিন্তা থেকে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এবং চাকরি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। বিষয়টি নিয়ে জনাব রাইয়ান চিন্তিত। উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতিতে ব্যবস্থাপনা উচিত চাকরির স্থায়িত্বের নীতির প্রতি গুরুত্বারোপ করা। এতে উক্ত প্রতিষ্ঠানের কর্মীদের কর্ম ক্ষেত্রে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। এছাড়াও এরূপ নীতি বিরাজ করলে প্রতিষ্ঠানের শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পাবে। এর ফলের প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতি অনুসরণের মাধ্যমে জনাব রাইয়ান উদ্দীপকের সমস্যার সমাধান করতে পারবেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনার কোন নীতির অনুসরণের মাধ্যমে জনাব রাইয়ান উদ্দীপকের সমস্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর