উদ্দীপকে সমস্যার সমাধানে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের সমস্যার সমাধানে ব্যবস্থাপনার বিকেন্দ্রিকরণ নীতিটি গ্রহণ করা যেতে পারে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ে ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রিকরণ বলে। বিকেন্দ্রীকরণের ফলে প্রতিষ্ঠানের কর্মরত অধঃস্থন কর্মীদের গুরুত্ব বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানের প্রতি তারা আন্তরিক হয়। উদ্দীপকে মি. নাইফ নোভা সোয়েটার লি. এর বাজারজাতকরণ ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি খুবই দূরদৃষ্টী সম্পন্ন। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে কি ব্যবস্থা গ্রহণ করলে সুফল পাওয়া যাবে সে কথা বিবেচনায় রেখে তিনি পরিকল্পনা প্রণয়ন করেন। এধরনের দক্ষতা তার কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথ সহজ করে দেয়। প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত তাকে দিতে হয় বিধায় সিদ্ধান্ত বাস্তবায়নের সময়ক্ষেপণ হওয়ায় তিনি বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থাপনার সাথে কথা বলবেন। প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত একা নেওয়া কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির পরিপন্থী। অথচ প্রতিষ্ঠানের স্বার্থে এমন নীতি ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঊর্ধ্বতন নিবে আর কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অধঃস্তনরা নেবে। এতে ঊর্ধ্বতনের কাজ কমে যাবে। ফলে তার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করার সহজ হবে। তাই আমি মনে করি, উদ্দীপকের সমস্যার সমাধানে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতিটি গ্রহণ করা যেতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সমস্যার সমাধানে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর