কাঙ্খিত লক্ষ্য অর্জনে মি. সুব্রত গৃহীত ব্যবস্থাপনার কাজের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর?
উত্তর: কাঙ্খিত লক্ষ্য অর্জনে মি. সুব্রতর গৃহীত ব্যবস্থাপনা পরিকল্পনা কাজটি গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। পরিকল্পনা সব সময় ভবিষ্যৎ মুখী। এর ওপর ভিত্তি করে ব্যবস্থাপনার অন্যান্য কাজ পরিচালিত হয়। পরিকল্পনার সঠিক না হলে ব্যবস্থাপনার অন্যান্য কাজ সফল হয় না। তাই একে ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করা হয়। উদ্দীপকে মি. সুব্রত "অভ্র লিমিটেডের" এমডি হিসেবে একটি লক্ষ্য নির্ধারণ করে দেন। উক্ত লক্ষ্য অর্জনের জন্য কাজ কে,কখন, কোথায় করবে এবং কাজটির সম্পাদন করতে কত সময় লাগবে তা তিনি পূর্বেই নির্ধারণ করে দেন। যার ফলে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হয়। মি. সুব্রত কর্তৃক গৃহীত ব্যবস্থাপনার কাজটি হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি স্বরূপ। কোন প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্খিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যাবলী পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যে কোন কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে তার পরিকল্পনা করে ঠিক করতে হয়। কারণ পরিকল্পনা ভুল হলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কাঙ্খিত লক্ষ্য অর্জনে মি. সুব্রত গৃহীত ব্যবস্থাপনার কাজের গুরুত্বপূ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর