মি. সুব্রত কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: মি. সুব্রত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধি বৃদ্ধি কার্যাবলী সম্পাদন করা হয় তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যয়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে মি. সুব্রত "অভ্র লিমিটেডের" এমডি হিসেবে একটি লক্ষ্য নির্ধারণ করে দেন। উক্ত লক্ষ্য অর্জনের জন্য কাজ কে,কখন, কোথায় করবে এবং কাজটির সম্পাদন করতে কত সময় লাগবে তা তিনি পূর্বেই নির্ধারণ করে দেন। সুব্রতর কাজটির ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সুব্রত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. সুব্রত কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর