উদ্দীপকের জনাব রাইয়ান ব্যবস্থাপনার কার্য বিভাজন নীতি অনুসরণ করেছেন। প্রতিষ্ঠানের প্রতিটি কাজকে, কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করাই কার্য বিভাজনের নীতি বলে। কার্য বিভাজনের নীতি অনুসরণের প্রতিষ্ঠানের কার্যাবলীর ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুসারে কাজ বন্টন করা হয়। উদ্দীপকে জনাব রাইয়ান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে নতুন যোগদানের পর প্রতিষ্ঠানটির কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেন। কাজ ভাগ করে দায়িত্ব বন্টন করা ব্যবস্থাপনার কার্য বিভাজন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের রায়হান ব্যবস্থাপনা কার্য বিভাজন নীতি অনুসরণ করেন।