যোগ্য কর্মী সংগ্রহে মি. তাসেমের কর্মী সংগ্রহের ব্যবহৃত উৎসটির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: যোগ্য কর্মী সংগ্রহের ক্ষেত্রে মি. তাসেমের ব্যবহৃত বাহ্যিক উৎস টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের শুন্য পদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎস কে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিতে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।যেমন- চাকরি সন্ধানী,শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ও বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকের মি. বাবলু ও মি. তাসেম দুই বন্ধু দুটি সুপারশপ গড়ে তুলেছেন। মি. বাবলুর প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন হলে কর্মরত ব্যক্তিদের পরিচিতদের নিয়োগ দেন।অন্যদিকে মি. তাসেম বিজ্ঞপ্তি প্রদান করে নতুন কর্মী বেছে নেন। কর্মী সগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম। কারণ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মীরা মালিকের প্রতি আনুগত্য থাকে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে। এছাড়া এই উৎস থেকে কর্মী সংগ্রহ হলে যাচাই-বাছার মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই আমি মনে করি,যোগ্য কর্মী সংগ্রহের ক্ষেত্রে তাশেমের ব্যবহৃত বাহ্যিক উৎসটি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
যোগ্য কর্মী সংগ্রহে মি. তাসেমের কর্মী সংগ্রহের ব্যবহৃত উৎসটির ভূমিক…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর