ক্ষমতা প্রয়োগের ধরনেরর ভিত্তিতে মি. ফারুকের নেতৃত্বটি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব।
যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতাকর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে না রেখে প্রয়োজনীয় কর্তৃক সঙ্গে কাছে হস্তান্তর করেন।
উদ্দীপকে দেখা যায়, মি. ফারুক শিফা টেক্সটাইল এর ব্যবস্থাপক। তিনি প্রয়োজনীয় কর্তৃত অধস্তনদের হস্তান্তর করেন এবং সিদ্ধান্ত গ্রহণের সকলের পরামর্শ গ্রহণ করেন। ফারুকের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ক্ষমতা প্রয়োগের ধরনের ভিত্তিতে মি. ফারুকের নেতৃত্ব টি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব।