মি. রোহানের গৃহীত পরিকল্পনাটি কার্যভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মি. রোহানের গৃহীত পরিকল্পনাটি কার্যভিত্তিতে আঞ্চলিক পরিকল্পনা। দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য যখন কোন প্রতিষ্ঠানটি পৃথক পৃথকভাবে পরিকল্পনা প্রণয়ন করে তখন তাকে আঞ্চলিক পরিকল্পনা বলে। সাধারণত ব্যাংক কোম্পানিগুলোর ক্ষেত্রে এ ধরনের পরিকল্পনা লক্ষ্য করা যায়। কারণ স্বরূপ পেপসি কোম্পানি বাংলাদেশের কোন অঞ্চলের জন্য যে পরিকল্পনা করেন তাই আঞ্চলিক পরিকল্পনা। উদ্দীপকের মি. রোহান কীর্তনখোলা ফুডস লি. এর সেলস ম্যানেজার। সারা দেশে এর একটি পণ্য স্বর্ণা জুস এর বাজার ভালো হলেও উত্তরাঞ্চলে বেশ কিছু প্রতিযোগী স্থানীয় কোম্পানির জুসের জনপ্রিয়তার কারণে স্বর্ণা জুসের বিক্রয় ভালো না হওয়ায় উক্ত অঞ্চলের জন্য জুসের সাথে ক্যান্ডি ফ্রি অফার দিয়ে বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। বিভিন্ন অঞ্চলের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তা আঞ্চলিক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, রোহানের গৃহীত পরিকল্পনাটি কার্যভিত্তিতে আঞ্চলিক পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. রোহানের গৃহীত পরিকল্পনাটি কার্যভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর