উদ্দীপকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংঠন কাঠামো পরিবর্তন করে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চান।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব উচ্চ পর্যায় থেকে ক্রমান্বয়ে নিম্ন পর্যায়ে এবং জবাবদিহিতা নিম্ন পর্যায়ে হতে উচ্চপর্যায়ে হস্তান্তরিত হয় তাকে সরলরখিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহী কাজের সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে।
উদ্দীপকে মি. জাহিদ একটি প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার হিসেবে ৮ জন কর্মী সুষ্ঠুভাবে পরিচালনা করেন। উক্ত প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোতে কর্তৃত্বরেখা সর্বোচ্চতর হতে ক্রমান্বয়ে নিচে বারবার নেমে আসে ফলে ঊর্ধ্বতনের আদেশ অধস্থনরা বিনা দ্বিধায় মানতে থাকে। সম্প্রীতি একজন এরিয়া ম্যানেজার চাকরি ছেড়ে যাওয়ায় মি. জাহিদকে উক্ত এরিয়ার অতিরিক্ত দায়িত্ব প্রদান করায় আরো নতুন একজন কর্মীর দায়িত্ব পালন করতে হয়। ফলে কর্মীর সংখ্যা বেশি হওয়ায় সুষ্ঠুভাবে কাজ তথ্য বদন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ব্যবস্থাপনা উক্ত পরিস্থিতি মোকাবিলার এমন একজনকে নিয়োগ দিতে চান যাতে তিনি মি. জাহিদকে প্রয়োজনীয় পরামর্শ, উপদেশ এবং কার্যক্ষেত্রের সহযোগিতা করতে পারেন।
উদ্দীপকের বর্তমান প্রতিষ্ঠানটির বর্তমান সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এরূপ সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহী বিশেষজ্ঞদের সহযোগিতায় যে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও এরূপ সংগঠনের নির্বাহীর পক্ষে কাজের তত্ত্বাবধান করা সহজ হয়। এদের প্রতিষ্ঠান সহজেই তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরলরৈখিক সংগঠন কাঠামো পরিবর্তন করে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চান।