কি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মি. আলীমের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব তা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে তোমার মতামত দাও।
উত্তর: নিয়ন্ত্রণের সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মি. আলীমের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজে কোন ত্রুটি ঘটলে তা বিভিন্ন মাধ্যমে সংশোধনের ব্যবস্থা করা হয়। যেমন- নির্দেশনার কোন ত্রুটি থাকলে তা সংশোধন,অধস্তনদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি। উদ্দীপকের মি. জাকারিয়া অহনা ফার্মাসিউটিক্যাল এডসেন্স ম্যানেজার। তিনি বছরে শুরুতে সকল রিজিওনাল ম্যানেজারদের বিক্রয় টার্গেট নির্ধারণ করে দেন। সেপ্টেম্বর মাসের শেষে পাবনা রিজিওন পরিদর্শন করে দেখেন টার্গেটের ৬৫% অর্জিত হয়েছে। মি. জাকারিয়া উক্ত রিজওনের রিজিওনাল ম্যানেজার মি. আলীমের টার্গেট কম অর্জন হওয়ার কারণ নির্ণয় ও তার মূল্যায়নপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কাঙ্খিত লক্ষ অর্জনের নির্দেশ দেন। উপযুক্ত সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোন প্রতিষ্ঠানে তার কাঙ্খিত লক্ষ্য মাত্রায় পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু নির্ধারিত সময় তাদের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাই বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশোধন মূলক ব্যবস্থা হিসেবে কর্মীদের দক্ষতার বৃদ্ধি এবং নতুন কর্মী নিয়োগ দিতে পারে। এর মাধ্যমে আশা করা যায় প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় লক্ষ্যমাত্র অর্জন করতে সক্ষম হবে। তাই আমি মনে করি, নিয়ন্ত্রণের সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মি. আলীমের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মি. আলীমের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব ত…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর