মি. জাকারিয়া বছরের শুরুতে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপ অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. জাকারিয়া বছরের শুরুতে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শ মান ধাপ অনুসরণ করেন। নিয়ন্ত্রণ ফলপ্রসূ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শ মান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শ মান বলতে কাজ কতটুকু গুন, মান, ব্যয় ও আয় বা সময় সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তার নির্ণয় কে বোঝায়। আদর্শ মান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা। উদ্দীপকে মি. জাকারিয়া অহনা ফার্মাসিউটিক্যাল এর সেলস ম্যানেজার। তিনি বছরে শুরুতে সকল রিজিওনাল ম্যানেজারদের বিক্রয় টার্গেট নির্ধারণ করে দেন। উক্ত টার্গেট নির্ধারণ নিয়ন্ত্রণের আদর্শ মান ধাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. জাকারিয়া বছরের শুরুতে নিয়ন্ত্রণ প্রক্রিয়া আদর্শমান ধাপ অনুসরণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. জাকারিয়া বছরের শুরুতে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপ অনুসরণ কর…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর