তুমি কি মনে কর, মি. ফারুকের বিশেষ গুণটির কারণে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে সহজ হয়েছে? মতামত দাও।
উত্তর: মি. ফারুকের অনুপ্রাণিত করার ক্ষমতা গুনটির কারণে তার প্রত্যাশিত লক্ষ্য অর্জন সহজ হয়েছে। অধস্থনরা যাতে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে তাদের সামর্থের সর্বোচ্চ ব্যবহার করে কাজ করতে উদ্দীপ্ত হয় তা নিশ্চিত করতে পারার সামর্থক এই নেতার অনুপ্রাণিত করার ক্ষমতা বলে। উদ্দীপনার মাধ্যমে কাজ আদায় করাই নেতার কাজ। এতে কর্মীরা স্বেচ্ছায় কাজ বাস্তবায়ন করে। উদ্দীপকের মি. ফারুক শিফা টেক্সটাইল এর ব্যবস্থাপক। তিনি প্রয়োজনীয় কর্তৃত অধস্তনদের হস্তান্তর করেন এবং সিদ্ধান্ত গ্রহণের সকলের পরামর্শ গ্রহণ করেন। তার একটি বিশেষ গুণ হলো অধঃস্থন কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার মাধ্যমে কাজ আদায় করা। ফলে কর্মীরা কর্ম সন্তুষ্টি অর্জনের মাধ্যমে লক্ষ্য অর্জন করে থাকেন। যার ফলে মি. ফারুকের ওপর ব্যবস্থাপনাও সন্তুষ্ট। প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একজন নেতাকে বিভিন্ন গুণের অধিকারী হতে হয়। এসব গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে নেতাকে অনুপ্রাণিত করার ক্ষমতা। এরূপ গুণের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের কাজে উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়।ফলে কর্মীরা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে প্রতিষ্ঠানের সব কাজ বাস্তবায়ন করেন। তাই বলা যায়, ফারুকের অনুপ্রাণিত করার ক্ষমতার গুণটির কারণে প্রতিষ্ঠান এর লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, মি. ফারুকের বিশেষ গুণটির কারণে প্রতিষ্ঠানের লক্ষ্য …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর