সংগঠনটিতে সুপারভাইজারগনের সমস্যা উত্তরণের রফিকের করণীয় কি?
উত্তর: সংগঠনটিতে সুপারভাইজারদের সমস্যা উত্তরণের রফিকের উচিত আদেশের ঐক্যনীতি অনুসরণ করা। একজন মাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে। এরূপ নীতির মূল কথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক কর্মী একজন মাত্র নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। ভুল-ত্রুটি হলে তার নিকট জবাবদিহি করবে। উদ্দীপকে মি. রফিকের ফুটওয়ার কোম্পানিতে ১০ জন সুপারভাইজার রয়েছে। প্রত্যেক সুপারভাইজার এর অধীনে ১০ জনের বেশি অধস্তন কাজ করেন না। ফলে সবার কাজ সুপারভাইজারগন সহজে দেখাশুনা করতে পারেন। তবে একজন সুপারভাইজার কে আদেশ দেওয়ার জন্য একাধিক কর্মকর্তা রয়েছে। একজন সুপারভাইজারকে একই সময় একাধিক কর্মকতার আদেশ অনুযায়ী কাজ করতে হয়। এতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। দ্বৈত অধীনতা বা দুজন নির্বাহীর অধীনে একজন কর্মী কখনোই সুস্থ ভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজ ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। সুপারভাইজার এর ক্ষেত্রে এমনটি হয়েছে, যা আদেশের ঐক্য নীতির পরিপন্থী। তাই বলা যায়, সংগঠনের সুপারভাইজারদের সমস্যা উত্তরণের রফিকের উচিত অদেশের ঐক্যনীতি অনুসরণ করা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সংগঠনটিতে সুপারভাইজারগনের সমস্যা উত্তরণের রফিকের করণীয় কি?
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর