যোগ্যতা পরীক্ষার তাৎপর্য উদ্দীপক অনুসারে ব্যাখ্যা কর।
উত্তর: কর্মী নির্বাচন পদ্ধতিতে কর্মীর যোগ্যতা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত কর্মীদের মধ্য হতে সর্বোত্তম কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে। যোগ্য কর্মী ছাড়া লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। এক্ষেত্রে কর্মী নির্বাচন প্রক্রিয়ার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে যোগ্যতা পরীক্ষা। উদ্দীপকে মি. রকি একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি প্রয়োজনীয় যোগ্যতা উল্লেখপূর্বক তার প্রতিষ্ঠানের কিছু সংখ্যক লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেন। যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা, প্রবণতা ও ব্যক্তিত্ব পরীক্ষার ব্যবস্থা করেন। তিনি মনে করেন যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সবকিছু নয়। এরপর তিনি উত্তীর্ণদের অতীত কর্মকাণ্ড জানতে আগ্রহী হন। কর্মী চূড়ান্তভাবে নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যোগ্যতা পরীক্ষা। এক্ষেত্রে কর্মীরা শিক্ষাগত যোগ্যতা , জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রার্থীর পদে উপযোগী কিনা তা পরীক্ষা করা হয়। এরুপ পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের যোগ্য কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হয়। এতে প্রতিষ্ঠান দক্ষতার সাথে কর্মসম্পাদন করতে পারে। তাই আমি মনে করি, কর্মী নির্বাচন পদ্ধতিতে কর্মের যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
যোগ্যতা পরীক্ষার তাৎপর্য উদ্দীপক অনুসারে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর