উদ্দীপকের আলোকে পরিকল্পনা প্রণয়নে বাহ্যিক বিষয় সমূহের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যায়নের বাহ্যিক বিষয়গুলো বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ বা বাধাগুলোর আগাম মূল্যায়ন কে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। এটি পরিকল্পনা প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একজন ব্যবস্থাপক কে পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠান ভবিষ্যৎ কি চায়, কি ধরনের সুযোগ-সুবিধা লাভ করতে পারে অথবা কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে তা নিয়ে চিন্তা করতে হয়। উদ্দীপকে মেসার্স একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের সময় উদ্দেশ্য নির্ধারণ, কর্মীদের দক্ষতা, বর্তমান সমস্যা ও সম্ভাবনা, আর্থিক ও অন্যান্য সামর্থ্য বিবেচনায় নিয়ে আসেন। আবার প্রতিষ্ঠানের বাইরেও শক্তিগুলোকে উপেক্ষা করেন না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের জন্য ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি বিবেচনা করেন। উক্ত পদক্ষেপ এর দুটি অংশ,যার একটি অভ্যন্তরীণ ও অন্যটি বাহ্যিক। পরিকল্পনা প্রণয়নের পূর্বে পরিকল্পনাকারীকে অবশ্যই এ দুটি বিষয় বিবেচনা করতে হয়। কেননা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতার পাশাপাশি বাহ্যিক সুযোগ ও বাধা বিবেচনা না নিলে প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে ভবিষ্যৎ মূল্যায়নের বাহ্যিক বিষয়গুলো বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পরিকল্পনা প্রণয়নে বাহ্যিক বিষয় সমূহের প্রভাব ব্যা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর