গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে লিমা ফ্যাশনের গৃহীত পলিসি যথেষ্ট কার্যকরী। উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য লিমা ফ্যাশন কমিটির সংগঠন কাঠামো গ্রহণ করেছে,যা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কার্যকরী। কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল বা যাদের ওপর কোন বিশেষ উদ্দেশ্যে অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়, তাকে কমিটির সংগঠন বলে। অফিস কার্যক্রম পরিচালনা করতে মাঝে মাঝে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যাগুলোর সমাধানের জন্যই প্রায়ই প্রতিষ্ঠান কমিটি গঠন করা হয়। উদ্দীপকের লিমা ফ্যাশন একটি অত্যাধুনিক গার্মেন্টস প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে প্রত্যেক বিভাগের দুই ধরনের নির্বাহী রয়েছে। নির্বাহী কর্মকর্তাকে সরকারি নির্বাহী কর্মকর্তা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহায়তা করে। এর ফলে নির্বাহী কর্মকর্তার কর্মভার লাঘব হয়। তবে, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বিভিন্ন বিভাগের লোকজনকে নিয়ে বোর্ড গঠন করা হয়। বোর্ডের অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি হচ্ছে একদল লোকের সমষ্টি যার প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে গঠন করা হয়। একাধিক ব্যক্তির উপস্থিতি থাকে বলে যে কোন সিদ্ধান্ত নির্ভুলভাবে গ্রহণ করা সম্ভবনা থাকে। এর ফলে প্রতিষ্ঠান তার উদ্দেশ্যে অর্জনের সক্ষম হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কমিটির সংগঠন কাঠামো গঠন করে। এমন সংগঠন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে খুবই কার্যকর ভূমিকা পালন করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে লিমা ফ্যাশনের গৃহীত পলিসি য…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর