পরিকল্পনার সংশোধনীর জন্য মিসেস ফাতিহাকে প্রয়োজনীয় পরামর্শ দাও।
উত্তর: পরিকল্পনার সংশোধনের জন্য মিসেস ফাতিহাকে সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশোধন মূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোন কাজ বিচ্যুতি বা অসংগতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণ বিচ্যুতি ঘটলে তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধন মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। উদ্দীপকের মিসেস ফাতিহা একটি প্রতিষ্ঠানের উৎপাদন ম্যানেজার। তিনি ইউনিটের জন্য সাপ্তাহিক ১লক্ষ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। সপ্তাহ শেষে দেখা যায় সেই ইউনিটের উৎপাদন হয়েছে মাত্র ৮০ হাজার একক। এ অবস্থায় তিনি বেশ চিন্তিত এবং এখন তিনি পরিকল্পনার সংশোধনের কথা ভাবছেন। উক্ত সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত প্রতিষ্ঠান কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রায় পৌঁছাতে পারেনা। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাই মিসেস ফাতিহার উচিত প্রয়োজনীয় সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করা। এর মাধ্যমে আশা করা যায় প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরিকল্পনার সংশোধনীর জন্য মিসেস ফাতিহাকে প্রয়োজনীয় পরামর্শ দাও।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর