নিয়ন্ত্রণের আদর্শ মানের সাথে সম্পর্কিত কার্যফলের তুলনা ধাপে এসে মিসেস ফাতিহা উৎপাদনে ঘাটতি লক্ষ্য করেন।
যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয় তাকে আদর্শ মনের সাথে সম্পর্কিত কাজের তুলনা বলা হয়। এটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার তৃতীয় পদক্ষেপ।এই তুলনার মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শ মান অনুযায়ী কাজে বিচ্যুতি আছে কিনা তা নির্ণয় করা হয় এবং বিচ্যুতি থাকলে তার পরিমাণ কতটুকু তার চিহ্নিত করা হয়।
উদ্দীপকে মিসেস ফাতিহা একটি প্রতিষ্ঠানের উৎপাদন ম্যানেজার। তিনি ইউনিটের জন্য সাপ্তাহিক ১লক্ষ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। সপ্তাহ শেষে দেখা যায় সেই ইউনিটের উৎপাদন হয়েছে মাত্র ৮০ হাজার একক,যার লক্ষ্যমাত্রার চেয়ে বিশ হাজার একক কম। এই বিচ্যুতির পরিমান নির্ণয়ের জন্য নিয়ন্ত্রণের পদ্ধতি আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যকলের তুলনা করে নির্ণয় করা হয়। তাই বলা যায়, নিয়ন্ত্রণের আদর্শ মানের সাথে সম্পর্কিত কার্যফলের তুলনা ধাপে এসে মিসেস ফাতিহা উৎপাদনের ঘাটতি লক্ষ্য করেন।