ঝুঁকি গ্রহণ ব্যবসায় টিকে থাকার অন্যতম একটি উপায়। তুমি কি উকির সাথে একমত? ব্যাখ্যা কর।
উত্তর: ঝুকি গ্রহণ ব্যবসায়ী টিকে থাকার অন্যতম একটি উপায়- উক্তিটির সাথে আমি একমত।দায় বোধের সাথে ক্ষতি মেনে নেওয়ার মানসিকতা নেতার দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা হিসেবে গন্য।একজন নেতা শুধু কর্তৃত্বের অধিকারী নন সেই সাথে তাকে অধস্তন্দের সকলের কাজের দায়-দায়িত্ব ঝুঁকি গ্রহণ করতে হয়। নেতার এই গুণ না থাকলে তার পক্ষে অধস্তন্দের আনুগত্য লাভ এবং সাহসিকতার সাথে কার্য পরিচালনা সম্ভব নয়। উদ্দীপকের জনাব তুহিন একটি ছোট গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তার উৎপাদিত পণ্য দেশীয় বাজারে বিক্রি করেন। উৎপাদন লক্ষ্যমাত্রায় তিনি নিজেই ঠিক করেন। এরপর কর্মীদের কাছ থেকে নিজেকে দূরে রাখেন। কর্মীরা নিজেই ঠিক করেন কি করতে হবে আর কি করতে হবে না। তিনি বাজারে পরিবর্তনশীল চাহিদা মেটাতে পন্য পরিবর্তনের ঝুঁকি নিতে নারাজ। উদ্দীপকে জনাব তুহিন পরিবর্তনশীল বাজারে চাহিদা মেটাতে পরিবর্তনের ঝুঁকি নিতে চান না। কিন্তু একজন নেতার এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কখনোই কাম্য নয়। এতে প্রতিষ্ঠান কখনোই পরিপূর্ণভাবে তার লক্ষ্য অর্জন করতে পারে না। কেননা একজন নেতাকে প্রতিনিয়ত বিভিন্ন ঝুঁকি নিয়ে লক্ষ এগোতে হয়। তাই আমি মনে করি, ঝুঁকি গ্রহণই ব্যবসায় টিকে থাকার অন্যতম একটি উপায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ঝুঁকি গ্রহণ ব্যবসায় টিকে থাকার অন্যতম একটি উপায়। তুমি কি উকির সাথ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর