জনাব ওয়াহিদ কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ওয়াহিদ উচ্চ স্তরের ব্যবস্থাপক। ব্যবস্থাপনার যে অংশের প্রতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধি বৃদ্ধি কার্যাবলীর সম্পাদন করা হয় তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষ স্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব ওয়াহিদ একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার নীতি নির্ধারণ করে থাকেন। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিভিন্ন পক্ষের সাথে কথা বলতে হয়। ওয়াহিদের এমন কার্যক্রম ব্যবস্থা করার উচ্চ স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব ওয়াহিদ উচ্চ স্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব ওয়াহিদ কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর