একজন দক্ষ ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: একজন দক্ষ ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যাক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়,নির্দেশ- উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকে জনাব ওয়াহিদ একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠান জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার নীতি নির্ধারণ করে থাকেন। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিষ্ঠানের ভিতর ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে কথা বলতে হয়। তিনি কর্মীদের সাথে প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের উপায় নির্দেশ করেন। প্রতিষ্ঠানের সকল স্তরে আন্তঃব্যক্তিক দক্ষতার কম বেশি প্রয়োজন। কারণ এই ধরনের দক্ষতা বলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভেতর ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে পারে। এ ধরনের দক্ষতা বিরাজ করলে প্রতিষ্ঠানের সকলের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান উন্নতি সাধন করতে পারে। তাই আমি মনে করি, একজন দক্ষ ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
একজন দক্ষ ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর