মহাব্যবস্থাপক কর্তৃক বিক্রয় ব্যবস্থাপককে তিরস্কার করা যথাযথ ছিল? যৌক্তিকতা দেখাও।
উত্তর: সাম্য নীতি অবমাননা করে মহাব্যবস্থাপক কর্তৃক বিক্রয় ব্যবস্থাপককে তিরস্কার করা যথাযথ ছিল না। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করাকে সাম্য নীতি বলে। সাম্য অর্থ সমান। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ, ন্যায়বিচার, নিরপেক্ষতা, বিচার ও সদ্যবহার করাই এ নীতির মূল বিষয়। উদ্দীপকে বিষয়টি মহাব্যবস্থাপক তৌফিক অবগত হন। এ বিষয়ে তিনি বিক্রয় ব্যবস্থাপকের তিরস্কার করেন। উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সাম্য নীতি লঙ্ঘিত হয়েছে। কারণ প্রতিষ্ঠানে দুজন ব্যবস্থাপক একই সাথে ভুল করলে মহা ব্যবস্থাপক দু'জনকেই তিরস্কার না করে বিক্রয় ব্যবস্থা তিরস্কার করলেন এবং আঞ্চলিক ব্যবস্থাপক্ষে কিছুই বললেন না। অথচ নির্বাহীর উচিত প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ করা। এমন নীতি অনুসরণ করলে কোন একটা সময় কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হবে এবং প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাই মনে করি, সাম্য নীতি অবমাননা করে মহাব্যবস্থাপক কর্তৃক বিক্রয় ব্যবস্থাপককে তিরস্কার করা যথাযথ ছিল না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মহাব্যবস্থাপক কর্তৃক বিক্রয় ব্যবস্থাপককে তিরস্কার করা যথাযথ ছিল? য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর